ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে গোলাগুলি, নিহত ৩
তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে গোলাগুলির ঘটনায় তিন বন্দুকধারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) তুর্কি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সিএনএন তুর্কের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা কনসুলেট ভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং প্রায় ছয় মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধে দুই পুলিশ কর্মকর্তাও আহত হন। ধারণা করা হচ্ছে, বন্দুকধারীরা কনসুলেট ভবনের যে তলায় ইসরায়েলি দফতর অবস্থিত সেখানে পৌঁছানোর চেষ্টা করছিল।
তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলাকারীদের কাছে দূরপাল্লার রাইফেল ও প্রচুর গোলাবারুদ ছিল এবং প্রত্যেকের পিঠে ব্যাগ ছিল। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে