Views Bangladesh Logo

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১২৮

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হাম রোগে কোনো শিশু মারা যায়নি।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুগুলো ঘটেছে। তিন শিশুর মধ্যে একজন ঢাকা বিভাগের এবং দুজন চট্টগ্রাম বিভাগের।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ১০২ জন। দুটি হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৮।

নতুন সংক্রমণের চিত্রও উদ্বেগজনক। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৯৬ শিশুর শরীরে সন্দেহজনক হামের লক্ষণ ধরা পড়েছে। এ ছাড়া ৬০ শিশুর রোগ পরীক্ষায় নিশ্চিত হয়েছে।

একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৯ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৩৪ জন।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৭২২। এদের মধ্যে নিশ্চিত রোগী ২১ হাজার ৮০৮ জন।

সব মিলিয়ে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। প্রতিদিনের হালনাগাদ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত প্রকাশ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ