Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হামে তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৯৮

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে এক হাজার ৯৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৪ হাজার ১৪৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৬৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৪ হাজার ১৬৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৭৭২ জন।

মৃত্যুর পরিসংখ্যানেও পরিস্থিতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। তবে গত এক দিনে নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলমান হাম পরিস্থিতিতে উপসর্গ নিয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিশুদের চিকিৎসা ও রোগ প্রতিরোধে সতর্কতা জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ