Views Bangladesh Logo

রাজধানীতে ৫৮টি বোমা ও বোমা তৈরির উপকরণসহ গ্রেপ্তার ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর জুরাইনে ৫৮টি বোমা ও বোমা তৈরির উপকরণসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার দিবাগত রাতে জুরাইন রেললাইন এলাকার একটি বাড়ি থেকে বোমাসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জয়নাল আবেদিনের ছেলে আবুল কাশেম (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল কাদেরন্দ আলমগীর হোসেন (৩০) ও তার ছেলে ফজলে রাব্বি (২৭)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে র‌্যাবের একটি দল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে একটি বাড়িতে অভিযান চালায় এবং ৩০টি ক্রুড বোমা, ২৮টি পেট্রোল বোমা এবং কিছু বোমা তৈরির উপকরণ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকার আয়নাল নামে এক ব্যক্তি তাদের বোমা তৈরির নির্দেশ দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা (গ্রেপ্তারকৃতরা) বলেছে, একটি স্বার্থান্বেষী মহল ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ