Views Bangladesh Logo

অবরোধের দ্বিতীয় দিনে সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো অবরোধের ডাক দেয়। বিরোধী দলগুলোর ডাকে সারাদেশে ৪৮ ঘণ্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিন চলছে। সোমবার (৪ ডিসেম্বর) সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ অবরোধের দ্বিতীয় দিনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বাকি ১৩৪ প্লাটুন বিজিবি অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে।

অক্টোবরের শেষ দিক থেকে বিরোধী দলগুলোর অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে আধাসামরিক এই বাহিনীর সদস্যরা দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালন করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ