Views Bangladesh Logo

জোহানেসবার্গের স্বর্ণখনিতে ধস, ২৮৯ শ্রমিক আটকা

ক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় অন্তত ২৮৯ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরটির ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ক্লুফ স্বর্ণখনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

সিবানিয়ে স্টিলওয়াটার, দক্ষিণ আফ্রিকার অন্যতম বৃহৎ খনি ও ধাতু উৎপাদনকারী প্রতিষ্ঠান, শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি জানায়, খনির সাত নম্বর শ্যাফটে দুর্ঘটনাটি ঘটে। আটকা পড়া শ্রমিকরা খনির একটি নির্দিষ্ট স্থানে নিরাপদে অবস্থান করছেন এবং তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

সিবানিয়ে স্টিলওয়াটারের মুখপাত্র জানান, আটকা শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দেয়া হয়েছে এবং শ্যাফটের পরিস্থিতি মূল্যায়নের পর ধাপে ধাপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আশা করা হচ্ছে, শুক্রবার দুপুরের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

দক্ষিণ আফ্রিকার জাতীয় খনি শ্রমিক ইউনিয়নও দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম পুরোনো এবং গভীরতম স্বর্ণখনির দেশ। তবে দেশটিতে খনি দুর্ঘটনা নতুন নয়। চলতি বছরের শুরুতে অবৈধ একটি খনি থেকে উদ্ধার করা হয় ৭৮ জন শ্রমিকের মরদেহ।

সিবানিয়ে স্টিলওয়াটার দেশের স্বর্ণখনি খাতে সক্রিয় হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের একটি। ক্লুফ খনি থেকে প্রতিষ্ঠানটির মোট স্বর্ণ উৎপাদনের প্রায় ১৪ শতাংশ আসে। দুর্ঘটনাস্থল সাত নম্বর শ্যাফটে প্রায় দুই মাইল গভীরে খনন কাজ চলছিল, তবে খনির অন্য দুটি শ্যাফটে কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ