Views Bangladesh Logo

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৬

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারা দেশে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার করা হয়েছে ৬ জনকে। মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত নথি অনুযায়ী, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল মিলিয়ে ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিল ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। সারা দেশে ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়।

বোর্ডভিত্তিক হিসাবে এসএসসির ৯টি বোর্ডে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন, বহিষ্কার হয়েছে দুজন। মাদরাসা বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন এবং বহিষ্কার হয়েছে চারজন। কারিগরি বোর্ডে ১ লাখ ১৯ হাজার ২৫০ জনের মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন। এই বোর্ডে একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ