Views Bangladesh Logo

উপসচিব হিসেবে পদোন্নতি পেলেন ২৪০ কর্মকর্তা

উপসচিব হিসেবে জনপ্রশাসনের ২৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।
জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে আজ শনিবার (১১ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী তাদের ওএসডি করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন করা হবে।
বর্তমান সরকারের মেয়াদে জনপ্রশাসনের কর্মকর্তারা বড় ধরনের পদোন্নতি পেলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশর মতো। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা বেড়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ