ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় সাদপন্থি ২৩ জনের জামিন
ইজতেমার ময়দানে সংঘর্ষে ৪ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাদপন্থি নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৮ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তাদের জামিন দেন।
এর আগে গত ২৩ ডিসেম্বর তারা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।
গত ১৯ ডিসেম্বর রাতে টঙ্গী পশ্চিম থানায় ২৫ জনের নাম উল্লেখ করে মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামে এক ব্যক্তি মামলাটি করেন।
১৮ ডিসেম্বর ভোরে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন মারা যান। এরপর বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে ২ জানুয়ারি সন্ধ্যায় এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে