Views Bangladesh Logo

ধানমন্ডিতে আওয়ামী লীগের ২৩ নেতাকর্মী আটক

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় মিছিল বের করার চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্যান্য অঙ্গ-সংগঠনের ২৩ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২২ মে) দুপুরে রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চলাকালে মিছিল বের করার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলার উপজেলা যুবলীগের সভাপতি পর্যায়ের নেতাও রয়েছেন।

পুলিশের দাবি, তারা একটি আকস্মিক মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটকরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের পরিকল্পনা ছিল একটি বড় মিছিল বের করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে শপথ নেওয়া।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ