Views Bangladesh Logo

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ, শেষ ১৫ এপ্রিল

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষা পেছানোর আর কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়েই পরীক্ষা সম্পন্ন হবে।”

এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা ছিল। পরে সেই পরিকল্পনা থেকে সরে এসে মার্চে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তবে ২০২৭ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি থাকায় পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার উদ্যোগ নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ