উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছেন ২০ হাজার নাবিক, ১৫ হাজার যাত্রী: জাতিসংঘ
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক এবং ১৫ হাজার যাত্রী আটকা পড়ছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)। খবর আল-জাজিরা।
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেছেন, ‘ক্ষতিগ্রস্থ নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা সব অংশীজনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
চলতি সপ্তাহের শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংস্থাটি এই অঞ্চলে জাহাজ সংশ্লিষ্ট সাতটি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। এসব ঘটনায় দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, যার মাধ্যমে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে