Views Bangladesh Logo

স্থগিত হওয়া ২ এইচএসসি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে: শিক্ষা উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া দুটি এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেয়া হবে।

উপদেষ্টা এই বিষয়টি ব্যাখা করে জানান, যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না।

এই মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হয়। তবে শোকের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে বলে প্রথমে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে সমালোচনার ঝড় ওঠলে মধ্যরাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ