Views Bangladesh Logo

ঢাকার দুই সিটির সেই দুই কর্মকর্তা এবার বরখাস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তাকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘অসদাচরণের অভিযোগে’ জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস সোমবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিয়েছে।

উপসচিব পদমর্যাদার বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজির।

ঈদুল আজহার পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর কয়েকটি এলাকা সরেজমিন পরিদর্শনে বের হন। এ সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যাপক অব্যবস্থাপনা তার নজরে আসে। তাৎক্ষণিকভাবে সরকারপ্রধানের নির্দেশে ওই দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ