হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,১১০
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১,১৩২ জন হামে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১,০০৯ জন এবং নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০১ জন। অর্থাৎ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১১০ জনে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে হামজনিত উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ সময়ে ৮২ জনের হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১,৬০২ জনে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ১,১৩২ জনের মধ্যে হামজনিত উপসর্গ পাওয়া গেছে। এর ফলে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,৯২,৮৬৩ জনে।
মতামত দিন