পহেলা বৈশাখে বন্ধ থাকবে ২ মেট্রো স্টেশন
পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর দুটি মেট্রো রেল স্টেশন আংশিক ও পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানিয়েছে, নিরাপত্তা ও অতিরিক্ত ভিড়ের কারণে ঢাকা মেট্রো রেল লাইন-৬-এর নির্দিষ্ট স্টেশনে সেবা স্থগিত রাখা হবে।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে শাহবাগ মেট্রো স্টেশন আর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে সারাদিন বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা এবং পহেলা বৈশাখের উদযাপনে বড় জমায়েতের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য যাত্রীদেরকে বিকল্প স্টেশন ব্যবহার করতে এবং ভ্রমণসূচি অনুযায়ী পরিকল্পনা করে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
এমন সিদ্ধান্তে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে