সাবেক ২ মার্কিন রাষ্ট্রদূতের ট্রাইব্যুনাল পরিদর্শন
ঢাকায় সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন।
বুধবার (৫ মার্চ) বেলা ১১টার কিছুক্ষণ আগে তারা ট্রাইব্যুনালে আসেন। এ সময় তাদেরকে ট্রাইব্যুনালে স্বাগতম জানান চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।
উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ বেলা পৌনে একটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ত্যাগ করেন।
পরিদর্শনকালে তারা ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে