Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১,৩৪৯

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সারা দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত এক দিনে নতুন করে ১ হাজার ২৫৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে আরও ৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে সন্দেহ ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৪৯ জন।

গত ১৫ মার্চ থেকে হিসাব করলে দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮ জনে পৌঁছেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৯২ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পরিসংখ্যানে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি মৃত্যুর তথ্যও উঠে এসেছে। গত এক দিনে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হওয়ায় চলমান পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ