Views Bangladesh Logo

১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে ২ বাসে আগুন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মতিঝিল ও গাবতলীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

১০ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসাইন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্যমতে, মতিঝিলের নটরডেম কলেজের সামনে শনিবার রাত ৮টা ২০ মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণের কাজ করছে। এ ছাড়া গাবতলীর বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ