Views Bangladesh Logo

নেপালে পর্যটকবাহী বাস নদীতে পড়ে নিহত ১৯

নেপালে পর্যটকবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, সোমবার সকালে পোখারা থেকে রাজধানী কাঠমান্ডুর পথে থাকা বাসটি ধাদিং জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশূলী নদীতে পড়ে যায়। বাসটিতে চালকসহ মোট ৪৪ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।

নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত করা গেছে। আহতদের মধ্যে চীন ও নিউজিল্যান্ডের নাগরিকও রয়েছেন। তাদের কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে বলেন, ঘটনাস্থলেই ১৭ জন মারা যান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে একই নদীতে ভূমিধসের কারণে মহাসড়ক থেকে দুটি বাস পড়ে গিয়ে ৫০ জনের বেশি যাত্রী নিহত হয়েছিলেন। জরাজীর্ণ সড়ক, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং বেপরোয়া চালনার কারণে নেপালে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ