Views Bangladesh Logo

সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে রোববার (২০ এপ্রিল) হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

হাজির হওয়া আসামিরা হলেন- বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি, শাজাহান খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য সোলাইমান সেলিম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, আমীর হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ফারুক খান, আনিসুল হক, আব্দুর রাজ্জাক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ