Views Bangladesh Logo

মিশরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জেলে নিহত

মিশরের উত্তর-পূর্বাঞ্চলের পোর্ট সাইদ প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পেশায় জেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শুক্রবার এ তথ্য জানায়। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে পোর্ট সাইদের দক্ষিণে ‘৩০ জুন অ্যাক্সিস হাইওয়ে’ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, দুইটি বড় মালবাহী ট্রাকের মাঝখানে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। বার্তা সংস্থা এপি জানায়, মাছের খামারে কাজ করতে যাওয়ার পথে কয়েকজন জেলে ওই পিকআপে ছিলেন।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন কৌসুলিরা।

মিশরে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। প্রতি বছর দেশটিতে হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গতি, দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ না থাকাই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ