Views Bangladesh Logo

মিসরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২১

মিসরের দক্ষিণ সিনাই প্রদেশে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রিয় পর্যটন শহর দাহাব ও নুয়েইবার মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়।

এদিকে জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় নিহতদের মধ্যে ১০ জন জর্ডানের নাগরিক রয়েছেন।

দেশটির সরকারি চ্যানেল আল-মামলাকার প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিসরের দক্ষিণ সিনাই গভর্নরেটে দাহাব-নুয়েইবা সড়কে যাত্রীবাহী বাসটি উল্টে ১০ জন জর্ডানি নিহত হন।’

চ্যানেলটির তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২২ জন জর্ডানের নাগরিক।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসে থাকা কয়েকজন জর্ডানি নাগরিক নিহত ও আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

মিসরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা, যার জন্য বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ ও শিথিল আইন প্রয়োগকে দায়ী করা হয়। গত মাসে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন, যাদের বেশির ভাগই কিশোর বয়সী। এর আগে গত মাসে ইসমাইলিয়া প্রদেশে আরেকটি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৩২ জন আহত হন।

মিসরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৬ হাজার মানুষ।

সূত্র: এনডিটিভি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ