Views Bangladesh Logo

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

লকাতার প্রাণকেন্দ্র বড়বাজারের মেছুয়ার ফলপট্টিতে অবস্থিত রিতুরাজ নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে ১৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন এক শীর্ষ পুলিশ কর্মকর্তা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে প্রায় ৬০ জন কর্মী ছিলেন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে বড়বাজারটি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদেরকে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অগ্নিকাণ্ডের সময় কয়েকজন জানালা ও বিল্ডিংয়ের সংকীর্ণ প্রান্ত দিয়ে পালানোর চেষ্টা করেন।

এ ব্যাপারে কলকাতা পুলিশের কমিশনার ভার্মা জানিয়েছেন, ‘উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ