Views Bangladesh Logo

১৪ যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ১৪ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রোববার (২৬ জানুয়ারি) এই পদোন্নতির আদেশ জারি করেন আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ এর সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান।

জানা গেছে, পদোন্নতির পাশাপাশি তাদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত জজরা হলেন-এস, এম, মাসুদ আমান, বেগম সেলিনা আক্তার, বেগম ফারহানা ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল হাই, অসীম কুমার দে, বেগম খালেদা ইয়াসমিন, আব্দুল কুদ্দুস, মোছা. রুবিনা পারভীন, বেগম সানজিদা আফরীন দীবা, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. কামরুজ্জামান মোহাম্মদ নেজাম উদ্দীন, মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল এবং মো. শাহিনুর রহমান।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ