Views Bangladesh Logo

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে নিহত ১৩

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লাক্ষ্ণৌর একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

সোমবার উত্তর-পশ্চিম আলীগঞ্জ এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর ভবনের ভেতরে অনেকে আটকা পড়েন এবং প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পড়েন।

এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটি থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করেন দমকল কর্মীরা।

বাণিজ্যিক এলাকায় অবস্থিত তিন তলা ওই ভবনে কোচিং সেন্টার ছাড়াও রয়েছে একটি পোষা প্রাণীর দোকান এবং অন্যান্য কিছু দোকান।

আলিগঞ্জ এলাকার এই কোচিং সেন্টারটি যথেষ্ট জনপ্রিয় এবং সব সময়ই সেখানে শিক্ষার্থীদের ভিড় লেগে থাকে। সোমবার দুপুরেও বহু শিক্ষার্থী সেখানে পড়তে গিয়েছিল। ভবনটির দোতলায় ছিল কোচিং সেন্টার, আর তার পাশেই একটি গেমিং জোন।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ