Views Bangladesh Logo

কুড়িল থেকে ১২ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে নাঈম নামে ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

নাঈমের পরিবারের ভাষ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল বিশ্বরোডের ভাড়া বাসা থেকে বের হয় সে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকা এবং আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নেন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও নাঈমের সন্ধান না পেয়ে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। তার নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন।

নাঈমের বাবার নাম বাবুল ইসলাম রিন্টু। নিখোঁজ শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কেউ নাঈমের সন্ধান পেলে তার চাচা গোলাম হুসাইনের সঙ্গে ০১৭৩৩৬২০৭৬৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ