Views Bangladesh Logo

৩ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলা’র অভিযোগ তুলে সেসব কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আসনগুলো হলো—কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জোটের একটি প্রতিনিধিদল এ দাবি জানায়।

জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হয়নি এবং বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ কারণে তারা পুনরায় ভোটগ্রহণ বা ভোট স্থগিতের দাবি জানিয়েছেন বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ