নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ
সারাদেশে নির্বাচন-পরবর্তী সময়ে নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাটের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এ সমাবেশে জোটের নেতারা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা পল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে অনিয়ম ও ফলাফল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং এসব অভিযোগ তদন্ত করা প্রয়োজন। তিনি দাবি করেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে