Views Bangladesh Logo

মন্ত্রিসভার শপথ বয়কট করেছে ১১ দলীয় জোট

এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতারা বিকালে মন্ত্রিসভার শপথ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন স্ট্যাটাস দেন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। একই ঘোষণা দেন জোটের যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তবে জোটের নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ হিসেবে শপথ গ্রহণ করেছেন। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, জনগণের প্রতি সম্মান জানাতে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া হচ্ছে, কিন্তু মন্ত্রিসভার শপথ বয়কট করা হচ্ছে।

বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি, তাই শপথ নেওয়ার সুযোগ নেই। এছাড়া জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বিএনপি যদি শপথ না নেন, তারা সংসদ সদস্য হিসেবেও শপথ নেবেন না। পরে জামায়াতের নির্বাচিত সদস্যরাও শপথ গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, ১১ দলীয় জোট মন্ত্রিসভার শপথ বয়কট করলেও সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ