Views Bangladesh Logo

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু হয়েছে।

শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। তার বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর যাত্রা শুরু করে।

এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাষ্ট্র ও প্রশাসনের সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ জোটের বিভিন্ন দলের নেতারা।

লং মার্চ চলাকালে পথে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ