রাজধানীতে বিজিবি মোতায়েন
রাজধানীতে দিনভর বিএনপি সাথে পুলিশের সংঘর্ষ, দলটির ডাকা সকাল সন্ধ্যা হরতাল ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম রাজধানীতে বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাকরাইলের সংঘর্ষের পর সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে ছয় প্লাটুনি বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে।
বিজিবি সদর দপ্তর সূত্রে জানাযায়, রাজধানীতে জনগণের নিরাপত্তার স্বার্থে রাত থেকে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। এদের মধ্যে রমনায়-১, মতিঝিল-২ ও পল্টনে-২ প্লাটুন বিজিবি টহলে থাকবে। সচিবালয়ে-২ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে