ডিএমপির ১১ কর্মকর্তাকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে তাদের বদলি করা হয়।
একটি আদেশে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সাগর দীপা বিশ্বাসকে পি অ্যান্ড পিআরএইচআরডি বিভাগে এবং আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
অন্য এক আদেশে ট্রাফিক শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান শাকিলকে নিউমার্কেট জোনে, নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম ই গুলশানকে গোয়েন্দা ওয়ারী বিভাগে এবং মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার মিস স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, ওই বিভাগের সহকারী পুলিশ কমিশনার মনোয়ার আক্তার রিফাতকে ট্রাফিক শেরেবাংলানগর জোনে, দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে গোয়েন্দা মতিঝিল বিভাগে, ট্রাফিক শেরেবাংলানগর জোনের সহকারী পুলিশ কমিশনার জাকির হোসেনকে দারুস সালাম জোনে এবং ট্রাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মাহতাব হোসেনকে গোয়েন্দা গুলশান বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে পেট্রোল-লালবাগের সহকারী পুলিশ কমিশনার মো. তারেকুল ইসলামকে ট্রাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
মতামত দিন