অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড
অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আদাবর এলাকার একটি বাসায় অভিযান চালায় র্যাব-২। অভিযানে ফয়সাল করিম মাসুদকে আটক করা হয় এবং তার ভাড়া করা ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হলেও তিনি জামিনে ছিলেন।
শরিফ ওসমান হাদি হত্যার পর থেকে পলাতক ফয়সাল করিমকে পরে বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে