Views Bangladesh Logo

তুরস্কে দাবানল নেভাতে গিয়ে ১০ ফায়ার ফাইটার ও উদ্ধারকর্মীর মৃত্যু

তুরস্কের পশ্চিমাঞ্চলে এসকিশেহির প্রদেশে ভয়াবহ দাবানলের আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন ফায়ার ফাইটার ও উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার (২৩ জুলাই) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

এক সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, নিহতদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী এবং পাঁচজন স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী ছিলেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান।

এনাদোলু এজেন্সি জানিয়েছে, এসকিশেহির ছাড়াও সাকারিয়া, আন্তালিয়া, বিলিজিক ও দেনিজলি প্রদেশেও দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, চলতি বছর দেশে ৪ হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার অর্ধেকেরও বেশি বনাঞ্চলে। তিনি সতর্ক করে বলেন, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আগুন লাগার ঝুঁকি আরও বাড়ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ