Views Bangladesh Logo

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।

রোববার (২২ মার্চ) তিনি ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন। পথে তিনি যুক্তরাজ্যে এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।

এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জীবনসঙ্গীরা অংশ নিচ্ছেন। শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তি ও বিকাশই সম্মেলনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদ্ভাবনী প্রযুক্তি কীভাবে শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে পারে, তা নিয়ে আলোচনা করবেন। এছাড়া শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার উপায়েও গুরুত্ব দেওয়া হবে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণকারী দেশগুলোকে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে। অংশগ্রহণকারীরা নিজ দেশের প্রেক্ষাপটে উপযোগী প্রযুক্তি যাচাই ও বাস্তবায়নে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। সম্মেলন শেষে জুবাইদা রহমান দেশে ফিরবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ