Views Bangladesh Logo

বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস

Sports Desk

ক্রীড়া ডেস্ক

তিন দিনের মধ্যে হারারের একমাত্র টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানে হারিয়ে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ইনিংস ব্যবধানে জয়ের কীর্তি গড়েছে তারা।

গত বছরের অক্টোবরে আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারানোর পর এবার সেই ধারাবাহিকতা ধরে রাখলো স্বাগতিকরা, যা তাদের টেস্ট ইতিহাসের অন্যতম বড় জয়ও বটে। এছাড়া জিম্বাবুয়ের মাটিতে ২৫ বছর পর ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ; সর্বশেষ এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছিল ২০০১ সালে।

ম্যাচের প্রথম দিনেই জয়ের ভিত গড়ে ফেলে জিম্বাবুয়ে। স্বাগতিক পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ইনোসেন্ট কাইয়ার ব্যাটে সেই রান দ্রুতই পুষিয়ে নেয় জিম্বাবুয়ে।

ব্যক্তিগত ১৪০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন কাইয়া। তার সঙ্গে ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেটের অর্ধশতকে ভর করে প্রথম ইনিংসে ৪১০ রান তোলে জিম্বাবুয়ে, যা বাংলাদেশের চেয়ে ২৭০ রানের লিড এনে দেয়। বিশাল এই লিডই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

লিডের পাহাড়ের সামনে ব্লেসিং মুজারাবানিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ, অলআউট হয় মাত্র ১৮৫ রানে। মুশফিকুর রহিমের ৩৪ রানই ছিল ইনিংসের সর্বোচ্চ; অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৩০ রান, আর অভিষিক্ত অমিত হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান।

বল হাতে মুজারাবানি ৬৫ রানে নেন ৪ উইকেট, রিচার্ড এনগারাভা ৩২ রানে ৩টি এবং নিউম্যান নিয়ামহুরি নেন ২ উইকেট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ