Views Bangladesh Logo

জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আহাদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গুলি করে ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন নিশ্চিত করেছেন।

মামলায় আসামি করা হয়েছে বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও।

এ ব্যাপারে ওসি দাউদ হোসেন বলেন, “আহাদুল ইসলামের বাবা মো. বাকের বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্নারসহ মোট ১৮০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে দেখছি আমরা।”

মামলার এজাহারে সূত্রে আরও জানা যায়, গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুলসহ অন্যরা মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ করছিলেন। তখন নাম না জানা বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য আসামিদের নির্দেশে গুলি চালায়। এ সময় আহাদুল গুলিবিদ্ধ হন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে থাকা আসামিরা তাকে মারধরও করে। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ