Views Bangladesh Logo

আগাম জামিন পেলেন আইনজীবী জেড আই খান পান্না

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসাইনের বেঞ্চ এ আদেশ দেয়।

এদিন আদালতে আইনজীবী পান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী আলী আহমেদ খোকন, মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে ঢাকার খিলগাঁও থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়। সেই মামলার ৯৪ নম্বর আসামি তিনি।

মামলার এজাহারে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ