বাবাকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন ফেসবুক পোস্ট
বাবাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শৈশবের একটি ও সাম্প্রতিক একটি ছবি প্রকাশ করে আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি।
পোস্টে জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।
তিনি উল্লেখ করেন, তার বাবা তার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। জীবনের যেকোনো পরিস্থিতিতে যার ওপর নিশ্চিন্তে ভরসা করা যায়, তিনি সেই মানুষ।
জাইমা লেখেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার (তারেক রহমান) গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
‘আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে। ইনশাআল্লাহ।
জাইমার প্রকাশ করা শৈশবের ছবিতে দেখা যায় তিনি বাবার পিঠে চড়ে আছেন। আর তার বাবা রাস্তায় হেঁটে যাচ্ছেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অন্য ছবিতে তার মা জোবায়দা রহমান রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে