Views Bangladesh Logo

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতোই নির্ধারিত নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে লাইসেন্স গ্রহণ করেছেন।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তেজগাঁও ড্রাইভিং টেস্ট সেন্টারে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, জাইমা রহমান অন্য প্রার্থীদের মতোই নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষায় অংশ নেন। তিনি পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত অনেকেই জানতেন না যে, তিনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিতে আসছেন।

পরীক্ষাকেন্দ্রে গিয়ে তিনি লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। লিখিত ও ব্যবহারিক পরীক্ষাসহ নির্ধারিত ধাপ শেষ করে ড্রাইভিং লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ