খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
আজ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক-২০২৬’ প্রাপ্তদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই অনুষ্ঠানে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়েছে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। এককভাবে কোনো আসনে নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডেরও অধিকারী তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে