বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর তিনি স্টেডিয়ামে পৌঁছান।
এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলাকালেও মাঠে উপস্থিত ছিলেন জাইমা রহমান। সে সময় তার উপস্থিতি সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছিল। তবে এবার তিনি প্রেসিডেন্স বক্সে না গিয়ে প্রেস বক্সের বিপরীত পাশে অবস্থিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে সাধারণ দর্শকদের সঙ্গেই খেলা উপভোগ করছেন।
ম্যাচের শুরুতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অন্যদিকে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠে দুই দলের লড়াই চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে