জাইমাকে নিয়ে বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন জুবাইদা রহমান
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন কন্যা ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার দুপুরে বনানী সামরিক কবরস্থানে তিনি তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে প্রয়াত বাবার কবরে ফুল দেন এবং শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর পরিবার ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।
মতামত দিন