Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি।

এর আগে গত শুক্রবার তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। পরদিন শনিবার তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার যোগদানপত্র দেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন সদ্য সাবেক এই তথ্যমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ