তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন
বরিশাল-১ আসন থেকে নির্বাচিত জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
জহির উদ্দিন স্বপন একজন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন।
আজ (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা শপথ নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে তাদের দপ্তর বণ্টন করা হয়েছে।
স্বপন বরিশালের গৌরনদী উপজেলার সারিকল গ্রামে জন্মগ্রহণ করেন।
স্বপন ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন বরিশাল-১ থেকে বিএনপি প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ছাত্র ঐক্যফ্রন্টের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন (BNRC)-এর পরিচালক ছিলেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-১ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে হেরে যান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে