স্ত্রীর আত্মহত্যা মামলায় প্রধান আসামি আলভী
অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে তার স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, পারিবারিক কলহ ও বিভিন্ন নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে জানান, জাহের আলভীর পাশাপাশি তার পরিবারের আরও কয়েকজন সদস্যকে আসামি করা হয়েছে, যার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। অভিযোগ গ্রহণ করে মামলাটি নিয়মিতভাবে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ এবং ময়নাতদন্তের প্রতিবেদন বিশ্লেষণের মাধ্যমে আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ এ ঘটনার পেছনে রয়েছে কি না তা তদন্তে দেখা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে