Views Bangladesh Logo

এটি দ্বিতীয় স্বাধীনতা: ড. ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়া এবং ছাত্র-জনতার জয়কে 'দ্বিতীয় স্বাধীনতা' বলে আখ্যায়িত করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারের শুরুতে ইউনূসের কাছে জানতে চাওয়া হয়েছিল, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার প্রথম চিন্তা কী ছিল।

উত্তরে এই নোবেলজয়ী বলেন, “প্রথম চিন্তা ছিল, স্বাধীনতা। আমরা স্বাধীন হয়েছি। আমরা এখন স্বাধীন দেশ।”

ইউনূস আরও বলেন, “তিনি (শেখ হাসিনা) যতদিন এখানে ছিলেন, আমরা ছিলাম দখল হয়ে যাওয়া একটি দেশে। এখানে শেখ হাসিনা যে আচরণ করছিলেন তা দখলদার বাহিনী, একজন স্বৈরশাসক, একজন জেনারেল এবং আরও অনেকের মতো। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছেন। দেশের সর্বত্র এখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন উদ্‌যাপিত হচ্ছে।”

এখন নতুন করে সবকিছু শুরু করে 'নিজেদের জন্য সুন্দর দেশ গড়ে তোলার' সময় বলে উল্লেখ করেন ইউনূস বলেন, “আর আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণ সমাজ। আমি সেদিকেই তাকিয়ে আছি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ