তরুণ প্রজন্মকে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর কাজে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল
তরুণ প্রজন্মকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে উদ্ভাবক সলেমান আলী নির্মিত ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না। তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে। সলেমান আলী যে কাজটি করে দেখিয়েছেন, এটি সত্যিই অভূতপূর্ব। তার এই উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের কৃষি ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্মের সলেমান আলীর কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। তার মতো উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবেন।’
সলেমান আলীর উদ্ভাবনী কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যরা।
মতামত দিন