Views Bangladesh Logo

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে মুজিবুর রহমান নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২ অক্টোবর) সকাল ৮ টায় জাফলং বন বিটের রহমতপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবুর রহমান উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা গ্রামের আশু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মুজিব বাড়ি থেকে বের হলেও রাতে ফেরেনি। বুধবার সকালে স্থানীয় লোকজন গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, নিহত যুবক আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ